• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

আ’লীগের শাহরিয়ার যেভাবে পালিয়ে গেছে আমি সেইভাবে পালিয়ে যেতে চাইনা – সংবর্ধনা অনুষ্ঠানে নব নির্বাচিত এমপি চাঁদ

দিনকাল বিডি ২৪ / ২০৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

বাঘা (রাজশাহী) প্রতিনিধি,,

রোগী কেন ভারতে যাবে। দেশেই সেবা নিশ্চিত করতে হবে। প্রমান করতে হবে ভারতের চিকিৎসার চেয়ে বাংলাদেশ এর চিকিৎসা উন্নত । নিজের ও নয় জন চিকিৎসকের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন,সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে রাজশাহী -৬ (চারঘাট বাঘা) আসনে নব নির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। প্রধান অতিথির বক্তব্য কালে আবু সাইদ চাঁদ আরো বলেন,তার নির্বাচনী এলাকার উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে ছয় মাসের মধ্যে চিকিৎসা সেবায় পরিবর্তন আনতে হবে। সরকারি সহায়তার বাইরে প্রয়োজনে অর্থনৈতিক সাহায্য করবো।
বৃহসপতিবার( ১৯-০২-২০২৬) দুপুর আড়াই টায় বাঘা উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদ আরো বলেন, নির্বাচনের আগে ও বলেছি এখনো বলছি আমার কোন লোভ লালসা নেই। ছাত্র জনতা জীবন দিয়ে ভোটের অধিকার ফিরিয়ে এনেছে। মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমি তাদের নিঃস্বার্থ সেবা করতে চাই। এমপি হিসেবে নয়,সহকর্মী হিসেবে কাজ করতে চাই। আ’লীগের শাহরিয়ার যেভাবে পালিয়ে গেছে আমি সেইভাবে পালিয়ে যেতে চাইনা। তিনি আরো বলেন,সুদখোর,ঘুষখোর,চাঁদাবাজ,দখলকারিদের আমার কাছে ঠাঁই হবে না। দর্লীয় নেতা কর্মীদের উদ্দেশ্য বলেন,ইউএনও-ওসির উপর নির্ভর করে রাজনীতি হবেনা। জনগনের কাজ করতে হবে।
বৃহসপতিবার বাঘা উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সের পক্ষ থেকে নব নির্বাচিত সংসদ সদস্য ও যোগদানক…ত ৯জন চিকিৎসকের সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আশাদুজ্জামান আশাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার। ডাঃ সৌমিতা ও নিহার চন্দ্র মন্ডলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ডাঃ নওশেন কবীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ চাদ সুলতানা, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা প্রমুখ। উপস্থিত ছিলেন-সহকারি কমিশনার (ভুমি) সাবিহা সুলতানা ডলি,ওসি সেরাজুল হক,স্বা¯’্য কমপ্লেক্সের চিকিৎসক, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু,সদস্য সচিব আশরাফ আলী মলিন,সাবেক সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন,চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, বাঘা উপজেলা বিএনপির সদস্য মুখলেছুর রহমান মুকুল,বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন,সাধারন সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সাবেক সভাপতি আমজাদ হোসেন খান,সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান,যুবদল নেতা সালেহ আহমেদ সালাম,শফিকুল ইসলাম শফি, জেলা ছাত্র দলের আহ্বায়ক শামীম সরকার,শ্রমিক সংগঠনের নেতা জহুরুল ইসলাম পিন্টু প্রমুখ।
আব্দুল হামিদ মিঞা,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category