• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

আসন্ন গণভোট গ্রহণের নিমিত্ত প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে মান্দায় ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠান

দিনকাল বিডি ২৪ / ১৯৪ Time View
প্রকাশঃ বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি,

নওগাঁর মান্দা উপজেলায় আসন্ন গণভোট উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠান শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে এ ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
উদ্বোধনকালে ইউএনও আখতার জাহান সাথী বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণকে সচেতন করতে এবং ভোটগ্রহণে অংশগ্রহণ বাড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠান তারই একটি অংশ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ ট্রাকটি উপজেলার বিভিন্ন হাট-বাজার ও জনবহুল এলাকায় অবস্থান করে গণভোট বিষয়ক সচেতনতামূলক গান পরিবেশন করবে। পাশাপাশি প্রতিদিন সুবিধাজনক সময়ে ফেরিঘাটেও এই ট্রাক অবস্থান করবে।
অবস্থানসূচি অনুযায়ী ১৪ জানুয়ারি চৌবাড়িয়া হাট, দেলুয়াবাড়ি বাজার ও প্রসাদপুর বাজারে,১৫ জানুয়ারি সাবাই হাট, জোতবাজার ও থানতলা বাজারে,১৬ জানুয়ারি পাঁজরভাঙ্গা বাজার, তালপাতিলা বাজার ও পলাশবাড়ি বাজারে,১৭ জানুয়ারি সতীহাট বাজার, গোপালপুর বাজার ও কালিতলা বাজারে সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা গণভোটের গুরুত্ব ও নাগরিক দায়িত্ব নিয়ে গান পরিবেশন করছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গণভোট উপলক্ষে এ ধরনের প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category