• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

আসন্ন মীরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি’র হাজ্বী জালাল উদ্দিন ও মনোনয়ন পত্র দাখিল করলেন!

দিনকাল বিডি ২৪ / ১১১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : বর্তমান সরকার ঘোষিত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের মীরসরাইয়ে বিএনপি দলীয় সাবেক ২ নং হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বারইয়ারহাট পৌরসভার মেয়র এবং মীরসরাই থানা বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ হাজ্বী জালাল উদ্দিন ও চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করছেন!

১৫ এপ্রিল (সোমবার) মীরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে ৬ জন চেয়ারম্যান পদে, ৪ জন ভাইস চেয়ারম্যান পদে এবং ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনলাইনের মাধ্যমে মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে।

সূত্র জানায়, যদিও বা উক্ত হাজ্বী জালাল উদ্দিন বর্তমান বিএনপি’র রাজনীতির সাথে কোনো ভাবেই জড়িত নয় তথাপি, তিনি বিএনপি করেন বলে তার দাবির পরিপ্রেক্ষিতে অনেকেই বলাবলি করছেন- যেহেতু বিএনপি বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে উপজেলা পরিষদ নির্বাচন সহ সব নির্বাচন বয়কটের সিদ্ধান্তে অটল রয়েছে সেখানে হাজ্বী জালাল উদ্দিন মীরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়ে দলীয় সিদ্ধান্তের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে একুল ওষুধ সব হারানোর দ্বারপ্রান্তে উপনিত হয়ে গেলেন।

এ প্রসঙ্গে তার বক্তব্য জানার চেষ্টা করে ও তার সাথে সংযোগ স্থাপন করা যায়নি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category