• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

আস-সুন্নাহ’র উদ্যোগে বন্যা পরবর্তী পুর্নবাসন প্রকল্পের আওতায় শেরপুরে ঘর প্রদান

দিনকাল বিডি ২৪ / ৭১ Time View
প্রকাশঃ রবিবার, ১১ মে, ২০২৫

শেরপুর প্রতিনিধি :

আস-সুন্নাহ ফাউন্ডেশনের অর্থায়নে ও বাস্তবায়নে বন্যা পরবর্তী পুর্নবাসন প্রকল্প-২০২৪ এর আওতায় শেরপুরে ১৬০টি গৃহহীন পরিবারকে আনুষ্ঠানিক ভাবে ঘর প্রদান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১মে) দুপুরে ঝিনাইগাতী উপজেলার চাপাঝুড়া গ্রামের জংসের আলীকে আনুষ্ঠানিক ভাবে ঘরের চাবি প্রদানের মধ্যদিয়ে এর শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেরিটি বিভাগের প্রধান মাহবুবুর রহমান চৌধুরী, প্রজেক্ট এক্সিকিউটিভ জুবায়ের ইবনে কামাল সহ স্থানীয় ভলান্টিয়ার ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, গেলো বছরের ৪অক্টোবর ভারত থেকে নেমে আসা ভয়াবহ পাহাড়ি ঢলের পানিতে শেরপুর জেলা সদর সহ সবগুলো উপজেলায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। সেসময় আস-সুন্নাহ ফাউন্ডেশন বন্যায় কবলিত ৩হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী, ১৯৯টি পরিবারকে ৪০হাজার করে ৭৯লাখ ৬০হাজার নগদ টাকা প্রদান করে। পরবর্তীতে বেশীক্ষতিগ্রস্ত ১৬০টি পরিবারকে প্রায় ৩লাখ টাকা ব্যায়ে দুই কক্ষ ও বারান্দা সহ সেমিপাকা ঘর নির্মাণ করে দেয়া হয়। ১৬০টি ঘরের মধ্যে ঝিনাইগাতীতে-১০৫টি, নালিতাবাড়ীতে-৪৯টি, নকলায়-২টি এবং শেরপুর সদর উপজেলায়-৪টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category