• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

আহত সিলেটের কাউন্সিলর আফতাব হোসেন এর ভাতিজার অবস্থা আশঙ্কাজনক

দিনকাল বিডি / ১৭৪ Time View
প্রকাশঃ সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট প্রতিনিধি : আহত সিলেটের কাউন্সিলর আফতাব হোসেন এর ভাতিজার অবস্থা আশঙ্কাজনক। রবিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট নগরের পশ্চিম পীর মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর সভাপতি আফতাব হোসেন খানের ভাতিজাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
হামলায় গুরুতর আহত জ্যাকি খান (১৪) দশম শ্রেণীর ছাত্র এবং পীর মহল্লা এরাকার বাসিন্দা জহির হোসেন খানের ছেলে।
জানা গেছে, রোববার রাত ৯টার দিকে বাসায় ফেরার পথে পশ্চিম পীর মহল্রার গৌছুল উলুম মাদরাসার সামনে ১০ থেকে ১৫ জনের দুর্বৃত্তের একটি দল ধারালো অস্ত্র দিয়ে জ্যাকি ও সুহানের উপর হামলা চালায়। তাদেরকে রক্তাক্ত আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে জানতে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
পরে রাত সোয়া চারটার দিকে বিমান বন্দর থানার ডিউটি অফিসারের দায়িত্বে থাকা উপ পরিদর্শক (এসআই) সাইফুরের সঙ্গে কথা হলে তিনি বলেন, হামলার খবর শুনেছি। তবে এখনো কেউ অভিযোগ দিতে আসেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ৮ সেপ্টেম্বর রাতে নগরের বনকলাপাড়া এলাকায় ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনজুর আহমদ এবং দলের কর্মী রুমেল আহমদকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এদের মধ্যে মনজুরের অবস্থা গুরুতর হলে তাকে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category