• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

ইউএনও এর অপসারনের জন্য পার্বতীপুরে সাধারণ নাগরিকদের অবস্থান কর্মসূচী

দিনকাল বিডি ২৪ / ৮৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর,(দিনাজপুর) প্রতিনিধিঃ

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অপসারণের জন্য দিনাজপুরের পার্বতীপুরে সাধারণ নাগরিকেরা অবস্থান কর্মসূচী পালন করেছে। সোমবার (৪ নভেম্বর) দুপুরে পার্বতীপুর উপজেলা চত্বরে সাধারণ নাগরিকদের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবিতে এই কর্মসূচী পালিত হয়।
সোমবার উপজেলা চত্বরের এই অবস্থান কর্মসূচিতে পাট অধিদপ্তর কর্তৃক সরবারহকৃত সার ও বীজ কৃষকের মাঝে বিতরণে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে এবং এই অনিয়মের সূত্র ধরেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুনের অপসারণের জন্য ইউএনও দপ্তরের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

জানা গেছে, ৩ নভেম্বর রবিবার উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন পরিষদে রাখা ১৩ বস্তা সার ও বীজ উপজেলার পাট অধিদপ্তরের সহকারি কর্মকর্তা অভিজিৎ ইউএনও এর মৌখিক নির্দেশে ব্যাটারি চালিত ২ টি ভ্যান যোগে নিয়ে যাওয়ার পথে এলাকাবাসীর বাধার সম্মুখীন হন। পরে পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর উপস্থিতিতে বীজ ও সার উপজেলা পাট অধিদপ্তরে নেওয়া হয়।

অবস্হান কর্মসূচীতে সাধারণ নাগরিককেরা সরবারহকৃত সার ও বীজ কৃষকের মাঝে বিতরণ হলো না কেন,সরকারি মাল উদ্ধারের পর মামলা হলো না কেন এর জবাব চেয়ে,দূর্নীতিতে সহায়তাকারী ইউএনও এর অপসারনের দাবি করেন। পরে সেনাবাহিনী ও মডেল থানা পুলিশের সহায়তায় কর্মসূচির পরিবেশ শান্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category