• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

ইসলামপুরে জনপ্রত্যাশার কেন্দ্রে হামিদুর রহমান মলিন উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চান এলাকাবাসী

দিনকাল বিডি ২৪ / ২০৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

জামালপুর জেলা প্রতিনিধি:

আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে ইসলামপুর উপজেলা-এ শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হামিদুর রহমান মলিন-এর নাম এখন সাধারণ মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে। এলাকাবাসীর একটি বড় অংশ তাঁকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন হামিদুর রহমান মলিন। বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে তার সম্পৃক্ততা এবং তরুণ সমাজকে সংগঠিত করার ভূমিকা তাকে এলাকায় আলাদা পরিচিতি এনে দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, আমরা এমন একজন চেয়ারম্যান চাই, যিনি সাধারণ মানুষের পাশে থাকবেন, সুখে-দুঃখে সহযোগিতা করবেন। হামিদুর রহমান মলিন সেই যোগ্যতা রাখেন বলেই আমরা মনে করি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে সক্রিয় ও পরিচ্ছন্ন ভাবমূর্তি থাকলে নির্বাচনে তা ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে নির্বাচন ঘনিয়ে এলে দলীয় মনোনয়ন, জোট সমীকরণ ও সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিষয়ে হামিদুর রহমান মলিনের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। দল যদি দায়িত্ব দেয় এবং জনগণ সমর্থন করেন, তাহলে ইসলামপুরের উন্নয়নে নিজেকে উৎসর্গ করবো ইনশাআল্লাহ। আমি কোনো শাসক হতে আসিনি, এসেছি আপনাদের সেবক হতে। আপনাদের একটি মূল্যবান ভোটই পারে ইসলামপুরের চেহারা বদলে দিতে। আসুন, দল-মত নির্বিশেষে আমরা সবাই মিলে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও ডিজিটাল ইসলামপুর গড়ে তুলি।
আগামী উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে জামালপুর জেলার রাজনৈতিক অঙ্গনে এখন থেকেই বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। সময়ই বলে দেবে শেষ পর্যন্ত কার হাতে উঠবে ইসলামপুর উপজেলার নেতৃত্বের ভার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category