• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ইসলামপুরে জমি বিক্রির টাকা নিয়ে প্রতারণার অভিযোগ

দিনকাল বিডি / ১৫০ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার জামালপুর:
জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের পশ্চিম চিনারচর গ্রামের মৃত ময়েন মোল্লার ছেলে কুমর উদ্দিন মন্ডল (৬৫)-এর বিরুদ্ধে জমি বিক্রির টাকা নিয়ে দলিল (রেজিস্ট্রি) না করার অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা যায়, একই গ্রামের প্রবাসী হাফিজুর রহমান (৪৯), মৃত আব্দুল হাকিমের ছেলে, কুমর উদ্দিনের কাছ থেকে ৪৫ শতাংশ জমি ১০ লাখ টাকায় ক্রয় করেন। এ সময় দুই দফায় হাফিজুর রহমানকে ৮ লাখ টাকা গ্রহণ করেন কুমর উদ্দিন। বাকি টাকা পরিশোধের পর দলিল রেজিস্ট্রি করার কথা থাকলেও দীর্ঘদিন ধরে তিনি তা এড়িয়ে যাচ্ছেন।

ভুক্তভোগী হাফিজুর রহমান জানান, প্রায় ১৫ বছর আগে সাক্ষীদের উপস্থিতিতে দরদাম চূড়ান্ত করে টাকা দেওয়া হয়। এমনকি ২০১২ সালের ২৩ অক্টোবর ইসলামপুর সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লিপিবদ্ধও করা হয়। কিন্তু চূড়ান্ত রেজিস্ট্রির সময় কুমর উদ্দিন অফিস থেকে পালিয়ে যান। এরপর থেকে জমি বুঝিয়ে না দিয়ে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন।

তিনি আরও অভিযোগ করেন, টাকা ফেরত চাইলে কুমর উদ্দিন একাধিকবার তার বাড়িতে হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

এ বিষয়ে কুমর উদ্দিনের সাথে একাধিকবার যোগাযোগ কারার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

ডিগ্রীরচর তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এসআই আনোয়ারুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুই ভাইয়ের নামে অভিযোগ ছিল, এর মধ্যে একজন ইতিমধ্যে জমি লিখে দিয়েছেন। কুমর উদ্দিন মন্ডলের বিরুদ্ধে আনা অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category