• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ইসলামপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি

দিনকাল বিডি ২৪ / ৯০ Time View
প্রকাশঃ বুধবার, ৫ আগস্ট, ২০২৬

মো. মনির হোসেন স্টাফ রিপোর্টার (জামালপুর): জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামালপুরের ইসলামপুরে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা শাখা।

বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড় বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. ছামিউল হক ফারুকী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, তা বাস্তবায়নের জন্য জনগণের রায়কে সম্মান করতে হবে। একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে।

গণ মিছিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা শাখার আমীর মুহাম্মদ রাশেদুজ্জামান। উপজেলা শাখার সেক্রেটারি আবু মুছার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বাইতুলমাল সম্পাদক আব্দুল্লাহিল কাফি,ইসলামপুর পৌর জামায়াতের আমীর মাসুম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা বিমানবন্দর থানা সভাপতি আবু সাঈদ মোহাম্মদ মিন্টু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী মো. মনির হোসেনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, জনগণের প্রত্যাশা বাস্তবায়ন এবং জুলাই সনদ দ্রুত কার্যকর করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category