• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ইসলামপুরে দাড়ি পাল্লা মার্কায় ভোট চেয়ে ড. ছামিউল হক ফারুকীর গণসংযোগ

দিনকাল বিডি ২৪ / ১৮৩ Time View
প্রকাশঃ বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ মনির জামালপুর প্রতিনিধি :

জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. সামিউল হক ফারুকী দাড়ি পাল্লা মার্কায় ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত গাইবান্ধা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

এ সময় ড. ছামিউল হক ফারুকী সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে ইসলামী আদর্শের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব।
গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা সেক্রেটারি আবু মুছা, উপজেলা যুববিভাগের সেক্রেটারি মোঃ মনির হোসেনসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা দাড়ি পাল্লা মার্কার পক্ষে স্লোগান দেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন। গণসংযোগে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category