• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

ইসলামপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে জামায়াতের কেন্দ্রীয় নেতা ড. সামিউল হক ফারুকী

দিনকাল বিডি / ২১০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও জামালপুর-২ ইসলামপুর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. সামিউল হক ফারুকী ইসলামপুর উপজেলার ১০ নং গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রামে দশানী নদীভাঙন এলাকা পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার সকালে পরিদর্শনকালে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন।ক্ষতিগ্রস্ত পরিবারের দুঃখ-কষ্ট শুনে তাদের পাশে থাকার আশ্বাস দেন। জনগণের জানমাল রক্ষায় টেকসই বাঁধ নির্মাণ করা জরুরি। সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় সাধারণ মানুষ বছর বছর সর্বস্ব হারাচ্ছে। আমরা এই সমস্যার সমাধানে জনগণের সঙ্গে থেকে সর্বাত্মক সহযোগিতা করব।

এসময় স্থানীয়রা জানান, প্রতিবছর এই এলাকায় নদীভাঙনে ঘরবাড়ি, ফসলি জমি ও নানা স্থাপনা বিলীন হয়ে যায়। এর ফলে অসংখ্য পরিবার বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছে।

পরিদর্শনের সময় ড.ছামিউল হক ফারুকীর সাথে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মো: রাশেদুজ্জামান রাশেদ, সেক্রেটারি আবু মুছা, সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর, বায়তুলমাল সম্পাদক আব্দুল্লাহ হিল কাফি, উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি এহসানুল বারী আম্মার, গাইবান্ধা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ লিয়াকত আলী রিপন মাস্টারসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category