• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ইসলামপুর নোয়ারপাড়ায় উন্নয়ন কমিটির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

দিনকাল বিডি / ৮৬ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার:
জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নে ইসলামপুর উন্নয়ন কমিটির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর উন্নয়ন কমিটির সভাপতি ও জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী, শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব শওকত হাসান মিয়া।

নোয়ারপাড়া ইউনিয়ন উন্নয়ন কমিটির সভাপতি চান মিয়ার সভাপতিত্বে ও উপজেলা উন্নয়ন কমিটির অর্থবিষয়ক সম্পাদক মোঃ হেলাল সরকারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শাহ জালাল সরকার।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম, ছাত্রনেতা ফয়সাল, রাব্বি, মনির, মিজান, রবিন, নির্ঝন প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ইসলামপুরের হতদরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নে আমি যে উন্নয়নের উদ্যোগ নিয়েছি, তা অব্যাহত রাখতে চাই। উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়, মানুষের জীবনে আলোর পরশ বয়ে আনা।
তিনি উন্নয়ন কমিটির কার্যক্রমকে আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category