• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ইসি নির্দেশনায় গণভোটে নিরপেক্ষ ভূমিকার কথা স্মরণ করালেন জনপ্রশাসন সচিব

দিনকাল বিডি ২৪ / ১৯৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

জনপ্রশাসন মন্ত্রণালয়ের
সিনিয়র সচিব মোঃ এহছানুল হক বলেছেন, সরকারি কর্মকর্তা-
কর্মচারীরা আসন্ন গণভোটে হ্যাঁ বা না এর পক্ষে কোনো ধরনের
রাজনৈতিক প্রচারণা করবে না; তারা ভোটারদের ভোট দিতে উদ্বুদ্ধ
করবে।
শুক্রবার সকাল ১০টার দিকে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন
কক্ষে বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন
তিনি।
সচিব বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সরকারি
কর্মকর্তা-কর্মচারীরা কোন পক্ষের হয়ে প্রচারণায় অংশ নিতে
পারবেন না। তিনি বলেন, সরকারি চাকরিজীবীরা নিরপেক্ষতার সঙ্গে
তাদের দায়িত্ব পালন করবে এবং শুধুমাত্র ভোটারদের ভোটাধিকার
প্রয়োগের জন্য উৎসাহিত করবে।
তিনি আরও বলেন, একটি নিরপেক্ষ ভোট আয়োজনে সবাইকে
দায়িত্বশীল ভূমিকা রাখার পাশাপাশি জনগণ যাতে তাদের পছন্দ
অনুযায়ী ভোট দিতে পারে সে লক্ষ্যে প্রচারণা কার্যক্রমে সরকারের
সঙ্গে সংবাদমাধ্যমকর্মীদেরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর
রশীদ। এতে রাজশাহীর বিভিন্ন দপ্তরে কর্মরত প্রশাসনিক
কর্মকর্তারা অংশ নেন।
এ সময় সচিব ভিডিও ও সম্প্রচার মাধ্যমসহ বিভিন্ন দপ্তরসমূহের
কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করে বলেন, গ্রামের
মহিলারা যাতে গণভোটের বিষয়টি ঠিকভাবে বুঝতে পারে এবং
ভোট দিতে পারে সে দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে।
সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর
রশীদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান, জেলা
প্রশাসক আফিয়া আখতার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ
আনিসুর রহমান, পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মোঃ
তৌহিদুজ্জামান, জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া
আকবারী, বেতারের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জনসহ সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category