• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ঈদুল ফিতর উপলক্ষে পোরশায় স্বল্প মূল্যে পণ্য বিক্রি উদ্বোধন

দিনকাল বিডি / ৯৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁর পোরশায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখার লক্ষে উপজেলা পরিষদের সামনে স্বল্প মূল্যে পণ্য বিক্রি উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ আদনান পন্য বিক্রি উদ্বোধন করেন। ইউএনও মো. আরিফ আদনান জানান, রমজান মাস শুরুর পূর্বে স্বল্প আয়ের ক্রেতাদের সহজলভ্য মূল্যে পণ্য ক্রয় নিশ্চিত করার জন্য গরুর মাংস সহ খেজুর, মুড়ি, ছোলা, ডিম, চিনি সহ অন্যান্য পণ্য বাজার মূল্যের চেয়ে কিছুটা কমে বিক্রয় করা হয়েছিল। নওগাঁ জেলা প্রশাসক এর নির্দেশে এরই ধারাবাহিকতায় স্বল্প অয়ের ক্রেতাদের কথা বিবেচনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। আসন্ন ঈদুল ফিতরকে বিবেচনায় নিয়ে পোলাওয়ের চাল, সয়াবিন তেল, চিনি, সেমাই সহ অন্যান্য পণ্য ক্রেতাদের মাঝে প্যাকেজ আকারে বাজার মূল্যের থেকে প্রায় ৩০-৪০ টাকা কমে বিক্রি করা হবে বলে তিনি জানান। এসময় নিতপুর খাদ্যগুদামের ওসিএলএসডি রিয়াজুল হক উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category