• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ঈশ্বরগঞ্জে রাস্তার পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ

দিনকাল বিডি ২৪ / ১৮৯ Time View
প্রকাশঃ রবিবার, ৩ মার্চ, ২০২৪

শরিফুল আলম,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যানজট মুক্ত করতে সড়ক ও জনপথের উদ্যোগে পৌর বাজারের রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স। রোববার দুপুরে ওই স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে পৌর বাজারের প্রায় শতাধিক দোকান ভেঙ্গে ফেলা হয়।জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌর বাজারের উপর দিয়ে যায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। সেই বাজারের কাঁচা বাজারসহ বিভিন্ন মহালের অংশটুকু রাস্তার পাশে অবস্থান থাকায় মহাসড়কে প্রচুর যানযট তৈরি হয়।

সেই যানযট নিরসনে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা মিটিং এবং সড়ক নিরাপত্তা কমিটির উদ্যোগে আলোচনা করা হয়। সেই আলোচনার প্রেক্ষিতে শনিবার দিনব্যাপী সড়কের পাশে নিজ দ্বায়িত্বে সকল অবৈধ দোকান উচ্ছেদ করার জন্য মাইকিং করা হয়। কিন্তু মাইকিংয়ের পরও দখলকারীরা তাদের দোকান ঘর নিজ দ্বায়িত্বে সরায়নি।

পরে বিষয়টি নিয়ে (৩ মার্চ ২০২৪) রোববার দুপুরে উচ্ছেদ অভিযানে নামেন উপজেলা নির্বাহী অফিসার। সেই অভিযানে সড়কের পাশে প্রায় শতাধিক দোকান ভেঙ্গে ফেলা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কমান্ডার, সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সালাম, ঈশ্বরগঞ্জ থানার এস আই জুয়েল।অপরদিকে নির্ধারিত স্টেশনে গাড়ি না থামিয়ে যত্রতত্র থামিয়ে যানযট তৈরি করার দায়ে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী দুই এম কে সুপার বাসের চালককে ২ হাজার করে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার।

এসময় আদালতকে সহযোগিতা করেন ঈশ্বরগঞ্জ থানা পুলিশ
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স বলেন, সড়কে যানযট নিরসন এবং জনসাধারণের ভোগান্তি লাঘবে বিষয়টি নিয়ে সড়ক নিরাপত্তা কমিটির মিটিংয়ে আলোচনা হওয়ার পর অবৈধ স্থাপনা সরাতে অভিযান চালানো হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category