• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

উলিপুরে চাল আত্মসাত ও নানা অনিয়মে পদ হারালেন ইউপি চেয়ারম্যান

দিনকাল বিডি ২৪ / ১০৪ Time View
প্রকাশঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে চাল আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় পদ হারিয়েছেন থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।

রোববার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগ থেকে উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, উলিপুর উপজেলার ১নং থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে টিসিবি, ভিজিডি, ট্রেড লাইসেন্স, এডিপি প্রকল্প, টিআর, কাবিটা, নদী ভাঙনে অর্থ প্রদানে অনিয়মের অভিযোগ এনে একই ইউনিয়ন পরিষদের ৯ জন সদস্য থেকে অনাস্থা প্রস্তাব উত্থাপিত হয়েছে। সরেজমিন তদন্তে উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে ভিডব্লিউবির খাদ্যশস্য প্রদানে অনিয়ম ও ২৪০ কেজি চাল আত্মসাৎ, ২০২২-২৩ অর্থবছরের কাবিটা প্রকল্পের থেতরাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ভরাটকরণ প্রকল্প গ্রহণ না করে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়েছে।
এতে বলা হয়, এ অনাস্থা প্রস্তাবের বিষয়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী উলিপুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হলে এ তদন্তকারী কর্মকর্তা থেকে বিশেষ সভা আহ্বান করে গোপন ব্যালটের মাধ্যমে অনাস্থা প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে ভোট গ্রহণ করা হয় এবং অনাস্থা প্রস্তাবের পক্ষে ১১টি ভোট পড়ে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্তে প্রমাণিত হওয়ায় এবং বিশেষ সভায় অনাস্থা প্রস্তাবটি ১১ জন সদস্যের ভোটে গৃহীত হওয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করা সমীচীন হবে না মর্মে বিবেচিত হওয়ায় কুড়িগ্রামের জেলা প্রশাসক থেকে পাঠানো অনাস্থা প্রস্তাবটি সরকার থেকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী অনুমোদিত হয়েছে। জনস্বার্থে অনাস্থা প্রস্তাবটি অনুমোদিত হওয়ায় ১নং থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের পদটি শূন্য ঘোষণা করা হলো।

সোমবার(২৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category