• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

উলিপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা

দিনকাল বিডি / ১৬৬ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

‎
‎কুড়িগ্রাম প্রতিনিধিঃ
‎কুড়িগ্রামের উলিপুরে জামায়াতে যোগ দিয়েছেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক যুগ্ম আহবায়ক মো. আমিনুল ইসলাম ফুলু।
‎
‎মঙ্গলবার (২৩ সেপ্টেস্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আদর্শ ও কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে’ দলটিতে যোগ দেন আমিনুল ইসলাম ফুলু। রাতে তার যোগদানের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
‎
‎স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে উপজেলা জামায়াত কার্যালয়ে সহযোগী সদস্য ফরম পূরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন আমিনুল ইসলাম ফুলু। তিনি মজিদা আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক পদে কর্মরত ও ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
‎
‎যোগদান বিষয়ে কথা বলার জন্য আমিনুল ইসলাম ফুলু’র মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেনি। তবে স্থানীয় একাধিক সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে, আমিনুল ইসলাম ফুলু দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জামায়াতে ইসলামীর আদর্শ ও কাজকর্মে উদ্বুদ্ধ হয়ে তিনি দলটিতে যোগদান করেছেন।
‎
‎এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির এ্যাডভোকেট কামাল কবির লিটন বলেন, জামায়াতে ইসলামীর আদর্শ ও কাজকর্মে উদ্বুদ্ধ হয়ে আমিনুল ইসলাম ফুলু বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category