• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

উলিপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

দিনকাল বিডি / ১৫৪ Time View
প্রকাশঃ সোমবার, ২৯ মে, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবৈধভাবে বিদ্যালয়ের ১৫ হাজার টাকা মূল্যের একটি জীবিত ইউক্লিপটাস গাছ কেটে আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের ফকির পাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে।

জানা গেছে, ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলেনুর বেগম ম্যানেজিং কমিটি কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়ে গত রবিবার (২৮ মে) বেলা ১১ টায় বিদ্যালয়ের জীবিত একটি ইউক্লিপটাস গাছ কর্তন করে নিয়ে যায়। এ ব্যাপারে এক শিক্ষার্থী অভিভাবক সোমবার (২৯ মে) উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
স্থানীয় তারা মিয়া জানান, স্কুলের গাছ কিভাবে কাটা হলো আমরা এলাকাবাসী কিছুই জানি না।
বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক জরুল হক বলেন, ঘূর্ণিঝড়ের গাছের একটি অংশ ভেঙে যায়। গাছের বাকি অংশ ইউপি সদস্য আব্দুল হালিম কেটেছেন।
ইউপি সদস্য আব্দুল হালিমের সাথে কথা হলে তিনি গাছ কর্তনের কথা স্বীকার করে বলেন, গাছটি দিয়ে বিদ্যালয়ের সংস্কার কাজ করা হবে।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলেনুর বেগমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ মিথ্যা। কে গাছ কেটেছে আমি কোন কিছু জানি না।
উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসার সাথে কথা হলে তিনি বলেন, এখনো অভিযোগ পাইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category