• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

এক সাথে তিন কন্যার জন্ম দিয়ে দুঃশ্চিন্তায় দরিদ্র ময়না বেগম

দিনকাল বিডি / ২০৩ Time View
প্রকাশঃ রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

  • বাগেরহাট প্রতিনিধি।।
    বাগেরহাটের শরণখোলায় এক সাথে তিন কন্যা শিশুর জন্ম দিয়ে দুঃশ্চিন্তায় পড়েছেন দরিদ্র ময়না বেগম (৩৫)। স্বামী পরিত্যক্তা ময়না বেগমের দরিদ্র পরিবারে ৭ বছর বয়সী ছেলে ও ৪ বছর বয়সী মেয়ে থাকতেও আবার তিন কন্যার জন্ম হওয়ায় চিন্তার ভাজ পড়েছে তার স্বজনদের মধ্যেও। সদ্য জন্ম নেয়া তিন শিশু কন্যা সুস্থ থাকলেও ওজন কিছুটা কম বলে জানান হাসপাতালের চিকিৎসকরা।
    শনিবার(২৫ ফেব্রæয়ারী) বিকালে উপজেলার দক্ষিণ রাজাপুর ভোলারপাড় গ্রামের মৃত ছায়েদ তালুকদারের মেয়ে এবং মঠবাড়িয়ার জামাল হাওলাদারের স্ত্রী ময়না বেগম প্রসব বেদনা নিয়ে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। রবিবার সকাল ৯টায় হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে তিনি তিন কন্যা শিশুর জন্ম দেয়। বর্তমানে মা ও তিন কন্যা সুস্থ আছে। তবে শিশুদের ওজন কম থাকায় ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বেবি হোমে পাঠানোর চিন্তা করছেন চিকিৎসকরা।
    তিন শিশু কন্যার নানী পিয়ারা বেগম (৬৫) বলেন,আমি ভিক্ষা করে সংসার চালাই। মেয়ের গর্ভের বয়স যখন ৫ মাস তখন ওর জামাই চলে যায়। এরপর আর আসেনি। সেই থেকে আমি দুই নাতি ও অসুস্থ মেয়েকে নিয়ে কোনো রকম খেয়েনা খেয়ে থেকেছি। কিন্তু এখন আবার এক সাথে তিন কন্যা (নাতিœ) হয়েছে। তাই খুব চিন্তায় আছি কিভাবে ওদের বড় করবো।
    ময়না বেগমের বোন রাশিদা বেগম বলেন,আমরা ৫ বোন সবাই অসহায়। কেউ কাউকে সাহায্য করার মতো সামর্থ নাই। তাই এখন চিন্তা করছি সদ্য জন্ম নেয়া এই তিন শিশু কন্যাকে নিয়ে কি করবো। খবর শুনে অনেকেই ওদের নিতে চায়। তবে,এখনো চিন্তা করিনি কি করবো।
    শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সেরস্বাস্থ্য সেবিকা (নার্স) রাবেয়া আক্তার বলেন,শনিবার ময়না বেগমকে নিয়ে হাসপাতালে আসে। এরপর আমরা পরিক্ষা নিরিক্ষা করে দেখি তিনটা বাচ্চা রয়েছে পেটে। তাই রোববার সকাল ৯টার দিকে নরমাল ডেলিভারি করে তিনটি কন্যা শিশুকে প্রসব করাই। বর্তমানে মা ও তিন শিশু ভাল আছে।
    শরণখোলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস বলেন,হাসপাতালে তিনটা বাচ্চা খুব ভাল ভাবে ডেলিভারি হয়েছে। কিন্তু ওদের ওজন কম তাই ইনফেকশনের ঝুঁকি রয়েছে। এজন্য বেবি ইনকিউবেটরে পাঠানো হয়েছে। এছাড়া বাচ্চার মা সুস্থ রয়েছে।
    শরনখোলা উপজেলা চেয়ারম্যান বোরহান উদ্দিন শান্ত বলেন, আমি পিয়াসা বেগমের পরিবার সম্পর্কে আগে থেকেই জানি। অত্যন্ত দরিদ্র পরিবারে পিয়াসা বেগমের ভিক্ষার টাকায়ই তাদের পরিবার চলে। শুনেছি পিয়াসা বেগমের জামাই তার মেয়ে ময়না বেগমের কোন খোজ খবর নেয় না। এটা খুবই দুঃখ জনক। আমি সন্তার জন্মের কথা শুনে আমি হাসপাতালে দেখে এসেছি। #


  • আপনার মতামত লিখুন :

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    More News Of This Category