• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

এনটিভি’র ২১ বছর উদযাপন করলো চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের ঐতিহ্য-সংস্কৃতি তুলে ধরার ঘোষণা

দিনকাল বিডি ২৪ / ১১৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

এম, এ কাশেম বিশেষ প্রতিনিধি :
দেশের বে-সরকারি স্যাটেলাইট চ্যানেল এনটিভি’র ২১ বছর পূর্তি ও ২২ বছরে পদার্পণ উপলক্ষে চট্টগ্রামে দিনব্যাপী নানা কর্মসুচি পালিত হয়েছে। এই ব্যাতিক্রম ধর্মী অনুষ্ঠিত নানা: কর্মসূচির আয়োজন করেন এনটিভি’র চট্টগ্রাম ব্যুরো অফিস।
বুধবার (৩ জুলাই) সকালে উৎসব মুখর পরিবেশে বেলুন উড়িয়ে ও কেক কেটে কর্মসুচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামী লীগ নেতা এম. রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রাম মহানগরীর জামালখান প্রেসক্লাব মিলনায়তনে আনন্দঘন পরিবেশে নানা: অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এনটিভি’র বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো চীফ শামসুল হক হায়দরী।

এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, বিজিএমইএ প্রথম সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার বাবুল, মহানগর আওয়ামী লীগের আইন বিষযক সম্পাদক ও জেলা পিপি অ্যাডভোকেট ইফতেখার সাইমুল, বিএনপি’র নির্বাহী সদস্য ব্যারিস্টার মীর হেলাল, মহানগর বিএনপি’র সাবেক সদস্য সচিব আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মোঃ রেজা, সাবেক সভাপতি আলী আব্বাস, কলিম সরোয়ার, উত্তর জেলা বিএনপি’র সহ সভাপতি সরোয়ার আলমগীর, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক হাটহাজারী উপজেলা চেয়ারম্যান ইউনুচ গনি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্ত্তী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, সহ সভাপতি চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম, টিভি জার্নালিস্ট এর সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক লতিফা আনসারী, উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান, মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, হাসান মুরাদ বিপ্লব, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোঃ সেলিম হোসেন চৌধুরী।

এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোঃ ফখরুজ্জামান, ডিআইজি নুরে আলম মিনা, চট্টগ্রাম চেম্বার সভাপতি ওমর হাজ্জাজের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এনটিভি বিগত দিনে বিশ্বের মানুষের কাছে যে প্রত্যাশা অর্জন করেছে আগামীতে এ ধারা অক্ষুন্ন রাখবে। সেই সাথে চট্টগ্রামের সম্ভাবনা, কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি, ক্রীড়া, ব্যবসা বাণিজ্য সহ নানা: বিষয় বিগত দিনের মতো আগামী দিনে ও তুলে ধরবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category