• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

এলাকায় আলো ছড়াচ্ছেন সাইদুর রহমান

দিনকাল বিডি / ১৫০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
সমাজে এমন কিছু মানুষ আছে যারা নামে-ডাকে খুব একটা বিখ্যাত না হলেও গুণে-মানে সমাজের আলোকশিখা হয়ে আলো ছড়িয়ে যাচ্ছেন নীরবে।

মানুষ তাদেরকে ‘’সাদা মনের মানুষ’’ বলেই চেনেন। সমাজে এখনো এমন অনেক মানুষ ছড়িয়ে-ছিটিয়ে আছেন। যাদের অর্থ সম্পদের প্রাচুর্য্য থাকার পরও তাদের মধ্যে অহংকারের রেশ পর্যন্তও নেই, নেই বিলাশীতা।

এমনকি নেই বিলাশী জীবন যাপনও। তেমনি একজন সাদা মনের মানুষ বিশিষ্ট সমাজ সেবক সাইদুর রহমান। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

নিরহংকার অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী নাগরিক জীবনের বাইরে সাধারণ জীবন অতিবাহিত করা ব্যক্তিদের মধ্যে সাইদুর রহমান অন্যতম একজন।

সহজ-সরল মানসিকতায় উজ্জীবিত সাইদুর রহমানের সাদামাটা জীবন যাপন আর জনসেবামূলক কর্মকান্ডে তাকে ‘সত্যিকার ভালো মানুষ’ হিসেবেই জানেন এলাকার মানুষ।

তিনি নিজেকে জনমানুষের সেবায় নিয়োজিত রেখেছেন অনেক আগে থেকেই। একজন মানবিক সমাজ সেবক হিসেবে ইতোমধ্যে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়।

মহান সৃষ্টিকর্তার সৃষ্টির সেরা জীব মানব সেবার মাধ্যমে তার নৈকট্য লাভের নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন অবিরত। সমাজের একাংশের মানুষ যেখানে চেতনাকে পুঁজি করে অন্যের অধিকার হরনের প্রতিযোগিতায় ব্যস্ত, সেই সমাজের জনগণের সেবার মাধ্যমে আলো ছড়াচ্ছেন তিনি।

মানুষের কোন সমস্যার কথা শুনলেই সেই মানুষের কাছে ছুটে যান তিনি নিজেই। জনসেবামূলক কাজের পাশাপাশি সামাজিক বিভিন্ন উন্নয়ন মূলক কাজেও তার অংশিদারিত্বও কম নয়। বছরের অধিকাংশ সময় জুড়েই তার মানবিক সাহায্য সহযোগীতা প্রদান অব্যাহত রয়েছে।

এলাকার সাধারণ মানুষ বলছে, স্বার্থ ছাড়া যেখানে কেউ কারো জন্য একপা এগুতো চায় না সেখানে সাইদুর রহমান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিনা স্বার্থে মানুষের পাশে দাড়াচ্ছেন। সুশীল সমাজের সচেতন মহলের লোকজন মনে করেন, সাইদুর রহমানের মত সাদা মনের মানুষদের জন্যই হতো মানবকূলে মানবতা আজও বেচে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category