• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

কলমাকান্দায় বিএনপি নেতার পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান।

দিনকাল বিডি / ২৩৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

কলমাকান্দায় বিএনপি নেতার পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান।

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. ইদ্রিস মিয়ার নেতৃত্বে পোগলা ইউনিয়নের পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনি বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এসময় তিনি কেন্দ্রীয় বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি যেকোনো সমস্যায় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম খোকন, পোগলা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব জামিল রিপন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল রোমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মো. ইদ্রিস মিয়া বলেন, “আমি কেন্দ্রীয় বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ভাইয়ের সার্বিক নির্দেশনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের খোঁজখবর নিচ্ছি। একই সঙ্গে তাদের প্রতি শুভেচ্ছা বার্তাও পৌঁছে দিচ্ছি।”

তিনি আরও বলেন, “বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই ধারাবাহিকতায় আজ ব্যক্তিগত উদ্যোগে পূজামণ্ডপগুলোতে অনুদান দিয়েছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category