• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

কলাপাড়ায় যাত্রীবাহী বাস থেকে সাড়ে ২৬ মন মাছ জব্দ

দিনকাল বিডি ২৪ / ১১৪ Time View
প্রকাশঃ শনিবার, ৬ জুলাই, ২০২৪

মোঃ ফোরকান, পট্য়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী ৩টি বাস থেকে ইলিশসহ বিভিন্ন প্রজাতির সাড়ে ২৬ মন সামুদ্রিক মাছ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
তিন বাসের চালককে ৩০ হাজার টাকা জরিমানা। সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞা সত্ত্বেও মহীপুর, আলীপুর, কুয়াকাটা মৎস্য ব্যবসায়ীদের সিন্ডিকেট বেপরোয়া। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় শেখ কামাল সেতুর টোল প্লাজায় এ অভিযান পরিচালনা করে পরিবহন থেকে এসব মাছ জব্দ করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ।

এসময় অবৈধভাবে মাছ পরিবহনের দায়ে ৩ বাসের চালককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান সুত্রে জানা যায়, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্বাস, অন্তরা ও মীমজাল পরিবহন থেকে ২০০ কেজি ইলিশ, ২০০ কেজি পোয়া, ১৮০ কেজি ডাডি ও ৪৮০ কেজি লইট্যা মাছ জব্দ করা হয়।

এব্যপারে সুশীল সমাজের ব্যক্তিবর্গরা বলেন, প্রতিবছর সরকার ছাবছিডারি দিচ্ছে কোটি কোটি টাকা। জেলেদের ভিজিএফ চাল সঠিক ভাবে বন্টন হলে হয়তো ৬৫ দিনের নিষেধাজ্ঞায় গভীর সমুদ্রে যেত না তারা। আর তখন সমুদ্রের মাছ ধরাও পরতোনা। বেচে যেত ছোটবড় বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। দেশের মানুষের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন হতো। মাছের ঘাড়তি লাঘব হতো। তাই আমাদের জেলেদের ন্যায্য পাওনা যাতে সঠিক ভাবে পৌঁছে দেওয়া হয় সে ব্যপারে খেয়াল নেয়া দরকার। এবং অসাধু মৎস আড়ৎগুলোকে জরিমানার আওতায় আনা দরকার বলে মনে করেন তারা।

তবে গভীর সমুদ্রে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সমুদ্র থেকে এসব মাছ শিকার করছে কিছু অসাদু জেলেরা ও কুয়াকাটা, মহিপুর, আলীপুর মৎস্য ব্যবসায়ীর সিন্ডিকেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category