• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

কাজীর সিমলা নজরুল উচ্চ বিদ্যালয় ফুলেল শুভেচ্ছায় শিক্ত নবনির্বাচিত সভাপতি

দিনকাল বিডি / ২৪২ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য ত্রিশালের কাজীর সিমলায় প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কাজীর সিমলা নজরুল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ। বোর্ড কর্তৃক নির্বাচিত সভাপতি হয়েছেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক মো. আনোয়ারুল কিবরিয়াকে। শনিবার দুপুরে নবনির্বাচিত সভাপতিকে ফুলেল জানিয়েছেন স্থানীয় বিশিষ্টজন ও শিক্ষার্থী অভিভাবকরা।
গত ১৪ অক্টোবর ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক কাজীর সিমলা নজরুল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন দেন। কমিটিতে সভাপতি নির্বাচিত করা হয় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক মো. আনোয়ারুল কিবরিয়াকে। এতে সাধারন শিক্ষক সদস্য হলেন মোহাম্মদ কেফায়েত উল্লাহ, অভিভাবক সদস্য মোহাম্মদ এনামুল হক এবং সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. আবু মনসুর মোয়াফেক।
শনিবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে নবনির্বাচিত সভাপতি মো. আনোয়ারুল কিবরিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কাজীর সিমলা, রুদ্রগ্রাম, দুলালবাড়ী, পাড়ধানীখোলা ও দেওয়ানিয়াবাড়ী গ্রামের বিশিষ্টজনেরা ও শিক্ষার্থী অভিভাবকরা। পরে তাদের সঙ্গে মতবিনিময় করেন কমিটির নির্বাচিত সভাপতি ও সদস্যরা।
এসময় নবনির্বাচিত সভাপতি মো. আনোয়ারুল কিবরিয়া ঐতিহ্যবাহী কাজীর সিমলা নজরুল উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে ভুমিকা রাখতে এলাকার সকল শ্রেণিপেশার মানুষের আন্তরিক মতামত ও সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category