• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

কারণ দর্শানোর এক সপ্তাহ পার: চট্টগ্রামের জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল থেকে এমদাদ খন্দকার বহিষ্কার

দিনকাল বিডি ২৪ / ৪৪১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

উত্তর চট্টগ্রামের মীরসরাই বিএনপি’র সাবেক এমপি মরহুম ওবায়দুল হক খন্দকার এর ছেলে এমদাদ খন্দকার দীর্ঘ বছরের পর বছর আমেরিকায় থেকে অবশেষে দেশ-গ্রামের বাড়িতে এসে মীরসরাইতে রিতি মতো হৈচৈ ফেলে দেয়ার অবস্থা সৃষ্টি করে ছাড়লেন বিএনপি তে! তাকে একবার চট্টগ্রাম উত্তর জেলা ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল’ এর সদস্য পদে থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে কারণ দর্শানোর জন্য এক সপ্তাহের সময় বেধে দেয়া হয়েছিলো। আর এতে তিনি তার বক্তব্যে বলেছিলেন- তিনি ওই কমিটি সম্পর্কে কিছু-ই জানেন না! এবং তিনি ওই কমিটির কিছু-ই না। এর পর দিন যেতে যেতে এক সপ্তাহ পার হয়ে যাওয়ার পর ও তিনি স্ব শরীরে উপস্থিত হয়ে কারণ না দর্শানোর কারণে অবশেষে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
তার দেয়া বক্তব্যের আলোকে অনেকেই বলাবলি করছেন-উনাকে কোথা থেকে বহিষ্কার করা হলো? উনি তো বলেছেন- ওই কমিটি সম্পর্কে তিনি কিছু-ই জানেন না! এবং উনি ওই কমিটির কিছু-ই না!! তাহলে কেমনে কি???
সর্বশেষ মানুষের মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক যে, উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা বিএনপি’র রাজনীতিতে ওই সব কিছু নাটকিয় মনোভাবের বহি:প্রকাশ নয় তো?
উল্লেখ্য, ইতোপূর্বে ওই সংক্রান্ত বিষয়ে গত ১৬ সেপ্টেম্বর জাতীয় অনলাইন দৈনিক ‘দিনকাল বিডি’ পত্রিকায় নিউজ করা হলে সমগ্র চট্টগ্রাম ব্যাপী ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category