• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ে

দিনকাল বিডি ২৪ / ১১৩ Time View
প্রকাশঃ রবিবার, ৩ মে, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে যৌন
নিপীড়নের অভিযোগে কারাগারে থাকা সাংবাদিক গোলাম
রাব্বানীর বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের হয়েছে। এবার বরেন্দ্র
বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী তাকে আসামি করে মামলা করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন
ট্রাইব্যুনাল-১ এর নির্দেশে বোয়ালিয়া থানা শনিবার (২ মে)
রাতে মামলাটি রুজু করে। এর আগে ওই ছাত্রী গত ২৭ এপ্রিল
ট্রাইব্যুনালে পিটিশন মামলা (নম্বর-২৯/২০২৬) দায়ের করেন।
বাদীর অভিযোগ ও জবানবন্দি গ্রহণ শেষে আদালত অভিযোগটি
এফআইআর হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন। একই সঙ্গে তিন
কার্যদিবসের মধ্যে ট্রাইব্যুনালকে অগ্রগতি জানাতে
বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দেওয়া
হয়।
পরে শনিবার রাত ৮টার দিকে থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।
মামলায় অভিযোগ করা হয়েছে, মাছরাঙ্গা টেলিভিশনের রাজশাহী
প্রতিনিধি এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যাডভাইজার ও
খণ্ডকালীন শিক্ষক গোলাম রাব্বানী বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে
যৌন নিপীড়ন করেন।
এর আগে গত ৩ মার্চ আরেক নারী বাদী হয়ে রাজশাহী মহানগর
পুলিশের চন্দ্রিমা থানায় গোলাম রাব্বানীর বিরুদ্ধে নারী ও শিশু
নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এর ১০ ধারায় প্রথম
মামলা দায়ের করেন।
ওই মামলায় গত ২০ এপ্রিল জামিন আবেদন করতে গেলে নারী ও শিশু
নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ জামিন নামঞ্জুর করে তাকে
কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকেই তিনি রাজশাহী
কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category