• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

কালাই উপজেলা পরিষদে চতুর্থবারের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন

দিনকাল বিডি ২৪ / ১১৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

মোঃ ফারুক হোসেন,কালাই প্রতিনিধি :
কালাই উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন বেসরকারিভাবে চতুর্থ বারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ৩৭ টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়।

বুধবার (৮মে) রাত ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারিভাবে বিজয়ীদের ফলাফল ঘোষণা করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হায়াত।

কালাই উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট গ্রহণ শেষ হয়। নির্বাচনে ৩ জন চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মিনফুজুর রহমান মিলন মোটরসাইকেল প্রতীকে ৪২ হাজার ৪৫৪ ভোট পেয়ে চতুর্থ বারের মতো বেসরকারিভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কালাই পৌরসভার সাবেক মেয়র এবং জয়পুরহাট জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল আনারস প্রতীকে ৩০ হাজার ৯৪৩ ভোট পেয়েছেন।

অপরদিকে, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৭ জন। এতে কালাই পৌর যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা উড়োজাহাজ প্রতীকে ৩৪ হাজার ৩৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কালাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ছানোয়ার হোসেন টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ১৯১ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩ জন। এতে কালাই উপজেলা মহিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেরিনা খাতুন হাঁস প্রতীকে ৪৩ হাজার ৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কালাই উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মরিয়ম নেছা কলসি প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৪১৩ ভোট।

জানা গেছে, উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ২২ হাজার ৭৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬০ হাজার ৫৫১ জন এবং নারী ভোটার ৬২ হাজার ১৮৫ জন। ভোটার ভোট দিয়েছেন ৮৫ হাজার ৮১১ জন । ভোটারের উপস্থিতি ছিল ৬৯ দশমিক ৯২ শতাংশ।

উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং অফিসার মোছাঃ শাহীনুর বেগম জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মো. মিনফুজুর রহমান মিলন, পুরুষ ভাইস চেয়ারম্যান হিসেবে গোলাম মোস্তফা এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে মেরিনা খাতুন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category