• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

কুড়িগ্রামে নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৩৬ Time View
প্রকাশঃ বুধবার, ১ নভেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াতের ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার(১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন।

জানা গেছে, কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে নাশকতার অভিযোগে রাজারহাট থানা এলাকার বিএনপি কর্মী ২ জন, লালমনিরহাটের ১ জন, রাজিবপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সহ-সভাপতি সহ বিএনপির ৫ নেতাকর্মী এবং উলিপুর উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক, রৌমারী থানার ২ জন ও উলিপুরের ১ জন জামায়াতের সক্রিয় কর্মীসহ বিএনপি ও জামায়াতের ৯ জনকে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। জনগণের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। যেকোন অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর টিম কুড়িগ্রাম জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category