• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

কুমিল্লার মুরাদ নগরের বিজিবি সদস্য বেলাল ঈদের শপিং করে বাড়িতে আসার কথা: কিন্তু, আসলো লাশ হয়ে!

দিনকাল বিডি / ৯৯ Time View
প্রকাশঃ সোমবার, ২৪ মার্চ, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: ঈদে বাড়ি ফিরে মা-বাবা, স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে আনন্দ করার পরিকল্পনা ছিলো বেলাল হাসানের। ছুটি মঞ্জুর হওয়ায় বাবাকে ফোন করে বাড়ি ফেরার খবর ও জানিয়েছিলেন তিনি। কিন্তু, জীবনের যে শেষ ছুটি কে জানতো তা? অথচ, বিধাতার নির্মম পরিহাস- তার সেই আনন্দ আর করা হলো না। যে আসার কথা ঈদের গত শুক্রবার (২১ মার্চ) গভীর রাতে দায়িত্ব পালনকালে পানিতে ডুবে মারা যান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য বেলাল হাসান।
গতকাল রোববার (২৩ মার্চ) দুপুরে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ গোলারচর এলাকায় বঙ্গোপসাগর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বেলাল হাসান কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের বজলুর রহমানের পুত্র।
তার ১৮ মাসের শিশু আনহা বিন হাসান ও আট বছর বয়সী আন্নাফি বিন হাসান নামে আরেক কন্যা সন্তান রয়েছে।
বেলাল হাসানের মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। তার মা-বাবা ও স্ত্রী রোকসানা বারবার মূর্ছা যাচ্ছেন। সন্তান হারা মা বাকশক্তি হারিয়ে ফেলেছেন।
নিহতের ভাই নাজমুল হাসান বলেন, শনিবার (২২ মার্চ) বিকেলে বিজিবি থেকে তাদের বাড়িতে এসে বেলাল নিখোঁজ হওয়ার খবর দেয়। পরদিন দুপুরে কুমিল্লা বিজিবি ক্যাম্পে যাওয়ার পর তারা জানতে পারেন রাখাইন এলাকায় বেলালের মরদেহ পাওয়া গেছে।
নিহতের বাবা বজলুর রহমান ছেলের মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘আমার ছেলের মৃত্যুটা রহস্যজনক মনে হচ্ছে। মনে হয় কিছু গোপন করা হয়েছে।’
বজলুর রহমান আরও বলেন, ‘ঈদে বাড়ি আসবে আমার ছেলে। ফোনে আমাকে জানালো। আমি কতো খুশি হয়েছিলাম। আল্লাহ আমার ছেলেকে নিয়ে গেলো।’
নিহতের স্ত্রী রোকসানা কান্না করতে করতে বলেন, ‘কথা ছিলো ২৫ মার্চ ছুটি নিয়ে বাড়িতে আসবে। বাড়িতে ঈদ করবে। এখন আমাকে সাগরে ভাসিয়ে সে চিরকালের জন্য ছুটি নিয়ে চলে গেছে। দু’টি অবুঝ শিশু সন্তান নিয়ে আমি এখন কোথায় দাড়াবো।’
নিহতের ভাই নাসির উদ্দিন জানান, রোববার রাত ৮টার দিকে মরদেহ কুমিল্লার উদ্দেশে রওনা হয়। আজ সোমবার দুপুরে দাফন করা হবে।
গত শুক্রবার গভীর রাতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় টেকনাফ সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবির ঘটনা ঘটে। ওই সময় নারী-শিশু সহ ২৫ জন রোহিঙ্গাকে জী’বিত উদ্ধার করা হয়। তখন বিজিবি সদস্য বেলাল হাসান সহ আরও বেশ কয়েকজন রোহিঙ্গা নিখোঁজ হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category