• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

কু‌ষ্টিয়ায় বসতঘ‌রের বারান্দায় ভ্যানচালক খুন

দিনকাল বিডি / ২৭০ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ায় নিজের বসতঘরের বারান্দায় মোশারফ হোসেন মুসা (৫৫) নামে একজন ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (১৯ অক্টোবর) সকালে কুষ্টিয়া সদর উপজেলার হরিণারায়নপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রাম থেকে পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে।

নিহত মোশারফ হোসেন মুসা (৫৫) শান্তিডাঙ্গা গ্রামের মৃত আকবর মন্ডলের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। প্রতিদিনের মতো শনিবার রাতে বসতঘ‌রের বারান্দায় ঘুমাচ্ছিলেন। এ সময় তাকে কুপিয়ে হত্যা ক‌রে‌ দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই হত্যাকান্ড ঘটিয়েছে। ভোররাতে পরিবারের লোকজন বাইরে বের হয়ে মুসার রক্তাক্ত লাশ দেখতে পান।

নিহত ব্যক্তির মেয়ে শিখা বলেন, ‘ভ্যান চুরির জন্য আমার বাবাকে কখনো এমন নির্মমভাবে হত্যা করতে পারে না। পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

এ এ ব্যাপারে জান‌তে চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি) মেহেদি হাসান বলেন,‌ নিহত ব্যক্তির বু‌কে হাসুয়া জাতীয় ধারা‌লো কিছু দি‌য়ে আঘাত করা হ‌য়ে‌ছে। শুধু ভ্যান চু‌রির জন্য এমন নির্মম হত্যাকান্ড নয়। তাহ‌লে অপরাধীরা ভ্যানও স‌ঙ্গে ক‌রে নি‌য়ে যেত। বিষয়‌টি নি‌য়ে পু‌লিশ কাজ কর‌ছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হ‌বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category