• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

কুষ্টিয়ায় থানা স্থানান্তর ও নাম বদলের দাবিতে মহাসড়ক অবরোধ

শাহিন আলম লিটন / ১২১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার নাম পরিবর্তন করে ‘ঝাউদিয়া থানা’ করা এবং সেটি ঝাউদিয়া এলাকায় স্থানান্তরের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।

ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির ব্যানারে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে কুষ্টিয়ার সদর উপজেলার বৃত্তিপাড়া বাজারে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় স্থানীয়রা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। দুপুর ১২টা পর্যন্ত তাদের বিক্ষোভ চলে।

মহাসড়ক অবরোধের ফলে কুষ্টিয়ার সঙ্গে ঝিনাইদহ-যশোর-খুলনার যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হায়াত আলী বিশ্বাস বলেছেন, “ঝাউদিয়া থানা বাস্তবায়নের সব কার্যক্রম সমাপ্ত হলেও থানা উদ্বোধনে নানা গাফিলতি করা হচ্ছে। তাই, আজ আমরা ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে।”

ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির সদস্য শাহরিয়া ইমন রুবেল বলেন, “ঝাউদিয়া থানা স্থাপনের সব বিষয় নির্ধারণ হওয়ার পরও পুলিশ সুপার দিনের পর দিন বিষয়টি ঝুলিয়ে রাখছেন। আজকের আন্দোলনের দায় তাদেরকেই নিতে হবে।”

কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “থানা স্থানান্তরের জন্য বেশকিছু প্রক্রিয়া আছে। এর মধ্যে অবকাঠামো নির্মাণের ব্যাপারও আছে। রাতারাতি সবকিছু করা সম্ভব হয় না। এর জন্য সময় প্রয়োজন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category