• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

কুষ্টিয়ায় প্রতিমা ভাঙচুরের পর যুবক আটক

দিনকাল বিডি ২৪ / ৮৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার একটি কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের উত্তর মাগুরা মহাশ্মশান কালীমন্দিরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা হাতেনাতে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

পুলিশের দাবি, আটক যুবক নিজের নাম আলী নুর (২৪) এবং বাবার নাম রবিউল ইসলাম পরিচয় দিলেও পরে একাধিকবার ভিন্ন ভিন্ন পরিচয় দিয়েছে। স্থানীয় পাটিকাবাড়ী ক্যাম্প ইনচার্জ এস আই নুরনবী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী মাধব সাহা ও পলাশ সাহা জানান, তাঁরা মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় দেখতে পান, ওই যুবক বাঁশের লাঠি দিয়ে কালীমন্দিরের গ্রিলের মধ্যে ঢুকে প্রতিমাগুলো ভাঙচুর করছে। তাঁরা মোবাইল ক্যামেরায় ভিডিও ধারণ করে তাঁকে আটক করেন। এরপর স্থানীয়রা এসে তাঁকে পুলিশে সোপর্দ করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যুবকটি প্রথমে একটি বাঁশের লাঠি দিয়ে কালীপ্রতিমাগুলো গ্রিলের কাছে টেনে আনে, পরে সে হাত, পা, মুখমণ্ডল ভাঙচুর করতে থাকেন।

উত্তর মাগুরা মহাশ্মশান কালীমন্দির কমিটির সাধারণ সম্পাদক সুজন কুমার অধিকারী বলেন, ‘এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। আমরা এর তীব্র নিন্দা জানাই। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে।’

পাটিকাবাড়ী ক্যাম্প ইনচার্জ এসআই নুরনবী জানান, ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন এবং তাঁরা সবার সঙ্গে কথা বলেছেন। আটক যুবকের আচরণ অস্বাভাবিক এবং তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category