• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

কুষ্টিয়ায় হোটেলে খাবারের ব্যবসার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড: আগুন দিল বিক্ষুব্ধ জনতা

দিনকাল বিডি / ৮৮ Time View
প্রকাশঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়া সদরে চারটি খাবার হোটেল ভাঙচুরের পর তাতে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। অভিযোগ উঠেছে, এসব হোটেলে খাবারের ব্যবসার আড়ালে নারীদের দিয়ে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হত।

রবিবার (৬ এপ্রিল) বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার মহিষাডাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটে।

যাদের হোটেল আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে তারা হলেন- শেকম মন্ডল, জাহাঙ্গীর মন্ডল, হারুন বিশ্বেস ও ওহেদ আলী। এসময় মহির আলীর চায়ের দোকানেও আগুন দেওয়া হয়। এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও হোটেল মালিকদের পাওয়া যায়নি।

এলাকাবাসী জানান, কুষ্টিয়া সদরের ইবি থানার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষাডাঙ্গা-বিত্তিপাড়া মধ্যবর্তী ১১ মাইল এলাকায় খাবার হোটেলের আড়ালে নারীদের দিয়ে অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল। হোটেল মালিকরা প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে এ অপকর্ম চালিয়ে আসছিলেন। এলাকাবাসী হোটেল মালিকদের নিষেধ করলেও তারা কথা শোনেননি। এ কারণে বিক্ষুব্ধ এলাকাবাসী চারটি হোটেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

স্থানীয় বাসিন্দা কামাল হোসেন বলেন, ‍“বিভিন্ন সময়ে অনৈতিক কর্মকাণ্ড বন্ধে হোটেল মালিকদের বলা হলেও তারা কথা শোনেননি। আজ বিক্ষুব্দ জনতা চারটি হোটেল ও একটি চায়ের দোকানে আগুন ধরিয়ে দেন।”

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‍“মহিষাডাঙ্গা-বিত্তিপাড়া মাঠের মধ্যে কয়েকটি খাবার হোটেল আছে। সেসব হোটেলে ট্রাকের ড্রাইভার-হেলপাররা খাবার খান। হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগে স্থানীয় কিছু মানুষ তিনটি হোটেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category