• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

কুষ্টিয়া আদালতে মারামারি-হট্টগোল, আহত ২

দিনকাল বিডি ২৪ / ১০৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়া আদালতে হট্টগোল-মারামারির ঘটনা ঘটেছে। এতে আদালতের দুই কর্মচারী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আদালত প্রাঙ্গণে ঘটে এই ঘটনা। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার সিরাজুল ইসলাম বলেন, ‘‘আদালতের সেরেস্তাদার ও কর্মচারীদের সঙ্গে টাকা-পয়সা নিয়ে এক ব্যক্তির কথা-কাটাকাটি হয়। এর জেরে ওই ব্যক্তি কয়েকজনকে সঙ্গে নিয়ে কর্মচারীদের ওপর হামলা করেন। এতে রাকিব ও রাসেল নামের দুই কর্মচারী আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’’

আদালতের একটি সূত্র জানিয়েছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মহাসীন নামের এক ব্যক্তিকে অপমান, অপদস্থ ও মারধর করেন আদালতের কর্মচারীরা। পরে তিনি আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে কর্মচারীদের মারধর করেন। এ ঘটনায় মহসীনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আদালতের বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীরা বলেন, মহসীন নামের এক ব্যক্তি সকালে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের হিসাবরক্ষক মঞ্জুরুল ইসলামের কাছে আসেন এবং টাকা নিয়ে তর্কে জড়ান। এ সময় মহসীনের সঙ্গে আদালতের কর্মচারীদের হট্টগোল হয়। এর জেরে বেলা সাড়ে ১১টার দিকে মহসীন বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে কর্মচারীদের মারপিট করেন। এতে দুই কর্মচারী আহত হয়েছেন। মহাসীনকে আদালত পুলিশ হেফাজতে নিয়েছে।

আদালতের প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী বলেন, ‘‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হট্টগোল-মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।’’

এ বিষয়ে জানতে আদালত পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, ‘‘আমি একটা মিটিংয়ে আছি। এ বিষয়ে পরে কথা বলব।’’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category