• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

কুড়িগ্রামে এক ঘন্টার প্রতীকি পুলিশ সুপার ইলা বর্ষণ

দিনকাল বিডি / ২৫৫ Time View
প্রকাশঃ সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের এসএসসি পরীক্ষার্থী সংগ্রামী ইলা বর্ষণ এক ঘন্টার পুলিশ সুপার হিসেবে প্রতীকি দায়িত্ব পালন করেন। কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম ফুল দিয়ে তাকে বরণ করে তার আসনে বসিয়ে গার্লস টেকওভার অনুষ্ঠানের মাধ্যমে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতীকি পুলিশ সুপারকে দায়িত্ব হস্তান্তর করেন।

সোমবার সকালে দায়িত্ব হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও জেলা এসসিটিএফ এর সদস্যবৃন্দ।
দায়িত্ব নেয়ার পর নব নিযুক্ত পুলিশ সুপার সংগ্রামী ইলা বর্ষণ কুড়িগ্রাম জেলাকে বাল্য বিবাহমুক্ত ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশের কার্যকর ব্যবস্থা গ্রহনের সুপারিশমালা তুলে ধরেন। সেসব সুপারিশ পুলিশের পক্ষ থেকে যতটুকু বাস্তবায়ন করা যায় এ বিষয়ে আশ্বাসও দিয়েছেন পুলিশ সুপার। পরে এনসিটিএফ সভাপতি খ.ম জাকিউল ইসলাম রুদ্রের সভাপতিত্বে ও ইয়েস বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি কে.এম রেজওয়ানুল হক নুরনবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ খান মো: শাহরিয়ার, অভিভাবক ইসমাইল হোসেন বাদল প্রমুখ।
ব্যতিক্রমধর্মী ‘গার্লস টেকওভার’ অনুষ্ঠানের মাধ্যমে একজন কিশোরী, কন্যা শিশু অথবা যুব নারীকে নেতৃত্ব প্রদানকারী ভূমিকা পালন করতে সহায়তা করা হয়। এতে তার আত্মবিশ্বাস বাড়ে এবং নিজের স্বপ্ন পূরণে অঙ্গীকারাবদ্ধ হয়। সমাজে কন্যা শিশুরা সমান সুযোগ এবং সমান অধিকার পেলে বদলে দিতে পারে জীবন, তাদের আশেপাশের সমাজ এবং সমাজের মানুষদের- এমন বিশ্বাস থেকেই গার্লস টেকওভার কর্মসূচি চালু করা হয়। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২২ ও বিশ্ব শিশু সপ্তাহ উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, অপরাজেয় বাংলাদেশ, ইয়ুথ ফর চেঞ্জ এবং জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি সংস্থা ইয়েস বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category