• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানোর চ্যালেঞ্জে আ. লীগ নির্ভর কাউন্সিলরদের

দিনকাল বিডি / ১৮১ Time View
প্রকাশঃ রবিবার, ১৮ জুন, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ‘একতরফা’ নির্বাচনে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানো ক্ষমতাসীন দলের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন মনে করছেন অনেকে। শক্ত প্রতিদ্ব›দ্বী না থাকায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র নির্বাচনে জয় নিয়ে তেমন দুশ্চিন্তা নেই আওয়ামী লীগের। বিএনপি ও ইসলামী আন্দোলনের নির্বাচন বর্জন করায় ‘একতরফা’ নির্বাচন নিয়ে আগ্রহ কমে গেছে ভোটারদের। এসব কারণে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে নির্বাচনের প্রচার-প্রচারণার একেবারেই শেষ দিকে এসে কেন্দ্রে ভোটারদেও উপস্থিতি নিয়ে অংক কসছেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা।
এছাড়া, দলের নেতাকর্মীদের ভোটকেন্দ্রে না যাওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি নেতারা। এমনকি ভোটের দিন কেন্দ্রে গেলে দল থেকে বহিষ্কারের হুমকিও দিয়ে রেখেছেন তারা। তাই অনেকে মনে করছেন, এসব কারণে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানোই ক্ষমতাসীন দলের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন কেউ কেউ।
এদিকে, আগামী ২১ জুন নির্বাচনের দিন কেন্দ্রে ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন কাউন্সিলর প্রার্থীদের চেষ্টার ওপর ব্যাপকভাবে নির্ভর করছেন। কাউন্সিলর প্রার্থীরা দিন-রাত প্রচারণা চালিয়ে যাওয়ার পাশাপাশি নিজেদের স্বার্থেই নির্বাচনের দিন ভোটারদের ভোট দিতে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন। নির্বাচন কমিশনও নির্বাচনকে অংশগ্রহণমূলক হিসেবে উপস্থাপনের প্রচারণা অব্যাহত রেখেছে। তাদেরও ভরসা কাউন্সিলর প্রার্থীদের ওপর।
গত শুক্রবার রাজশাহীতে নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেছেন, ‘কিছু দল নির্বাচন বর্জন করলেও উল্লেখযোগ্য সংখ্যক কাউন্সিলর প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। আমরা আশা করি, ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন।’ শহরের নানকিং দরবার হলে প্রিসাইডিং কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মেয়রপ্রার্থী লিটনও বাড়ি বাড়ি যাচ্ছেন। আসন্ন নির্বাচনে ভোটারদের কেন্দ্রে আসতে রাজি করানোর জন্য তিনি রাজশাহী আওয়ামী লীগের নবগঠিত কমিটিগুলোকে দায়িত্ব দিয়েছেন। নারী কর্মীদেরও প্রচারণার কাজে উদ্বুদ্ধ করছেন। নির্বাচনে ৭০ শতাংশ ভোট পড়বে বলে আশা প্রকাশ করে সাবেক মেয়র লিটন বলেন, ‘অতীতে নি¤œ ও মধ্যম আয়ের ভোটাররা ভোট দিতে বেশি আগ্রহ দেখিয়েছিলেন। আমার প্রচারণা দল উচ্চবিত্ত ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার জন্য কাজ করেছে।’
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল জানান, আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরুর আগে থেকেই আওয়ামী লীগ পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠন এবং উন্নয়ন সমিতির সঙ্গে ৮০টিরও বেশি সভা করেছে। তিনি বলেন, ‘ওই সভাগুলোয় আমরা অংশগ্রহণকারীদের ভোটকেন্দ্র যেতে উৎসাহিত করেছি।’
লিটনের নির্বাচনী প্রচার কমিটির আহŸায়ক কামাল বলেন, ‘ভোটার উপস্থিতি বাড়াতে দলের নারী কর্মীরাও বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাচ্ছেন। লিটনের প্রচারণা কমিটির অন্যতম সদস্য নুরুল ইসলাম সরকার আসলাম বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে কয়েকটি কেন্দ্রে ভোটার কম হতে পারে। কারণ, অনেক কেন্দ্রে যেতে ভোটারদের এক কিলোমিটারের বেশি পথ হাঁটতে হবে।’
আগামী ২১ জুন ইভিএমের মাধ্যমে রাসিক নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। এই নির্বাচনে ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৮৫ জন। আর নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ৯৭২ জন। এবার নতুন ভোটার ৩০ হাজার ১৫৭ জন। এবার ১৫২টি ভোটকেন্দ্রের এক হাজার ১৭৩টি কক্ষে ভোটগ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category