• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

খাদ্যমন্ত্রীর সুস্থতা কামনায় সাপাহারে মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৬৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি’র রোগমুক্তি কামনায় তাঁর নির্বাচনী এলাকা নওগাঁর সাপাহারে বিভিন্ন মসজিদে দোয়া করা হয়েছে।
শুক্রবার বাদজুমা থানা চত্বরে অবস্থিত উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদ, মডেল মসজিদ, জিরো পয়েন্ট তালপুকুর জামে মসজিদসহ উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সাপাহার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সকল মসজিদ কর্তৃপক্ষকে খাদ্যমন্ত্রী মহোদয়ের দ্রুত রোগমুক্তির জন্য দোয়া ও মোনাজাতের অনুরোধ জানানো হয়। মোনাজাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের রোগমুক্তি কামনা করেন।

এসময় থানা কম্বাউন্ডে উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ্ আল মামুন। মোনাজাত শেষে তিনি এ প্রতিবেদককে জানান, জাতীয় সংসদ-এর ৪৬ নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ও মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার মহদোয় সম্প্রতি পিত্তথলি প্রদাহ জনিত কারনে অসুস্থ্য হয়ে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মাননীয় মন্ত্রী মহোদয় দ্রুত রোগমুক্তি লাভ করবেন এই দোয়া করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category