• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ দিলেন আলোচিত সাংবাদিক মহসীন-উল হাকিম নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত

খুলনায় তিন দিন ব্যাপি এডাব এর প্রকল্প প্রস্তাবনা প্রশিক্ষন শুরু

দিনকাল বিডি ২৪ / ১৯১ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
খুলনায় তিন দিন ব্যাপি প্রকল্প প্রস্তাবনা লেখা প্রশিক্ষন শুরু হয়েছে। শনিবার সকালে কারিতাস আঞ্চলিক কার্যালয়ের প্রশিক্ষন কেন্দ্রে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ-এডাব খুলনা জেলা শাখা আয়োজিত “ প্রকল্প প্রস্তাবনা লেখা” প্রশিক্ষণের উদ্বোধনী করেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার

(রাজস্ব) মোঃ ফিরোজ শাহ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাব কেন্দ্রীয় সচিবালয়, কর্মসূচী পরিচালক কাউসার আলম কনক, প্রশিক্ষক ড. মোহাম্মদ ইয়াকুব, এডাব খুলনা জেলা শাখার সদস্য সচিব ও পরিবর্তন-খুলনার নির্বাহী পরিচালক এম. নাজমুল আজম ডেভিড। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন এডাব খুলনা জেলা কমিটির সভাপতি ও মাসাসের-এর নির্বাহী পরিচালক শামীমা সুলতানা শীলু। প্রশিক্ষণের সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন এডাব খুলনা বিভাগের সমন্বয়কারী মো: রেজাউল করিম ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের উন্ন্য়ন যাত্রায় সরকারের পাশাপাশি এনজিওদের অবদান অনেক বেশী। বিশেষ করে খুলনা জেলায় আর্থ-সামাজিক উন্নয়নে এনজিওসমূহের প্রচুর অবদান রয়েছে। বর্তমান সময়ে তথ্য হলো একটি শক্তি, আর একটি প্রাশক্ষণের মাধ্যমে এই তথ্যের আদান-প্রদান ঘটে। সুতরাং প্রকল্প প্রস্তাবনা লেখা-এর মত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে প্রশিক্ষণ আয়োজন খুবই সময়

উপযোগী । এনজিওসমূহের মধ্যে সমন্বয়সাধন, সরকারের উন্নয়ন কর্মকান্ডে সহায়তা করা এবং সংগঠনের দক্ষতা বৃদ্ধিতে এডাব-এর কর্মসূচিকে তিনি সাধুবাদ জানান। প্রশিক্ষণলব্দ এই জ্ঞান খুলনা উন্নয়ন কার্যে বিশেষ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সময় উপযোগী এধরনের একটি প্রশিক্ষণ খুলনায় আয়োজন করার জন্য তিনি এডাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

প্রশিক্ষনে খুলনা বিভাগের সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, বাগেরহাট ও খুলনা জেলার এডাব এর সদস্য সংস্থা থেকে ৩০টি এন.জি.ও’র প্রতিনিধিগণ এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহন করেন। আগাম ২৭ নভেম্বর প্রশিক্ষনের সমাপ্তি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category