• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

গলাচিপায় গ্রামীণ উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৫০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রামীণ উন্নয়নে পর্যটন শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলীর স ালনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা মেডিকেল অফিসার ডা. মো. নূর উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আকরামুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সজল দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর রেজাউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন সানু ঢালী, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।
এ ছাড়াও সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি কর্মশালায় উপস্থিত ছিলেন।
এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাইফুল হাসান কর্মশালায় উপস্থিত সকলের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল প্রধান ও মুখ্য আলোচক হিসেবে কর্মশালায় বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন গ্রামীণ এলাকায় পর্যটন কেন্দ্র করার জন্য উদ্যোগ নিয়েছেন। গলাচিপা উপজেলায় বিভিন্ন পর্যটন কেন্দ্র করার জন্য অনেক জায়গা আছে। বাণিজ্যিক চিন্তা না করে গলাচিপাকে পর্যটন কেন্দ্র করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category