• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

গলাচিপায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১১০ Time View
প্রকাশঃ বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে এবং ইউএসএআইডি’র কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড হেলথ অ্যাক্টিভিটি (সিএনএইচএ) এর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. গোলাম সগীর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সাইফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আকরামুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রহমান, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, গোলখালী ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন প্রমুখ। সভায় গর্ভবতী মা ও শিশুর পুষ্টি বৃদ্ধি, শিশুর লেখাপড়ায় অমনোযোগীসহ জনমনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিষদ আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category