• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

গলাচিপায় এমপি প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

দিনকাল বিডি ২৪ / ১৪৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি আচরণ বিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক বিধি প্রতিপালন বিষয়ে পটুয়াখালী-৩ আসনের প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।

উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার বিপিএম, পিপিএম মো. সাইদুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, পৌর মেয়র আহসানুল হক তুহিন ও সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মোর্শেদ তোহা।

এমপি প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এমপি এসএম শাহজাদা, আওয়ামী লীগের স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. নজরুল ইসলাম ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম প্রতীকের প্রার্থী মো. ছাইফুর রহমান।

এছাড়া গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস আলম খান, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category