• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

গলাচিপায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দিনকাল বিডি / ২২৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন ও পৌরসভার মেয়র আহসানুল হক তুহিন।
এছাড়াও সহকারী পুলিশ সুপার মোর্শেদ তোহা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ, পৌরসভার প্যানেল মেয়র সুশীল চন্দ্র বিশ্বাস, ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়সহ পৌরসভার কাউন্সিলর ও বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় গলাচিপা পৌরসভা ৩-২ গোলে ডাকুয়া ইউনিয়ন দলকে পরাজিত করে। জানা গেছে, টুর্নামেন্টে গলাচিপা পৌরসভা ও ১২টি ইউনিয়ন অংশগ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category