• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

গলাচিপায় পূবালী ব্যাংক পিএলসির এটিএম এবং সিআরএম বুথের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১২৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় এই প্রথমবারের মতো পূবালী ব্যাংক পিএলসি গলাচিপা শাখার অধীনে এটিএম এবং সিআরএম বুথের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় পূবালী ব্যাংক গলাচিপা শাখার আয়োজনে শহরের আনন্দ পাড়া মোড়ে সড়কের পাশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথের উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি বরিশাল আঞ্চলিক কার্যালয়ের মানবসম্পদ বিভাগের সিনিয়র অফিসার গাজী হাসানুজ্জামান ও সিনিয়র অফিসার ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুল ইসলাম।
পূবালী ব্যাংক গলাচিপা শাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে পুবালী ব্যাংক পিএলসি গলাচিপা শাখার পরিচালন ব্যবস্থাপক মোহাম্মদ মেহেদী হোসাইন, ক্যাশ অফিসার মোহাম্মদ আরিফুর রহমান রনিসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, সুশীল সমাজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মোহাম্মদ রুহুল আমিন বলেন, গলাচিপা শাখার অধীনে এটিএম এবং সিআরএম বুথের সকল ব্যাংকের ড্যাভিট এবং ক্রেডিট কার্ড দিয়ে ২৪ ঘন্টা টাকা উত্তোলন এবং পূবালী ব্যাংকের যেকোন শাখার হিসাব নাম্বারে টাকা জমাদানের সুবিধা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category