• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

গোদাগাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

দিনকাল বিডি ২৪ / ১৫৯ Time View
প্রকাশঃ রবিবার, ৮ মার্চ, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত এলাকায়
অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ
(বিজিবি)। তবে অভিযানের সময় এক মাদক কারবারী কৌশলে পালিয়ে যায়।
রোববার (৮ মার্চ) ভোররাত পৌনে ৪টায় রাজশাহী ব্যাটালিয়নের (১
বিজিবি) অধীনস্থ বিদিরপুর বিওপি’র একটি আভিযানিক দল গোপন
সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, রবিবার ভোর রাতে গোদাগাড়ী উপজেলার হরিসংকরপুর
এলাকায় অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি তার
কাছে থাকা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ফেলে
যাওয়া বস্তার ভেতর থেকে ২৫ বোতল ভারতীয় মদ জব্দ করে।
জব্দকৃত মদ গোদাগাড়ী থানায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে
বিজিবি।
এদিকে পালিয়ে যাওয়া মাদক কারবারীকে শনাক্ত করে তার বিরুদ্ধে আইনগত
ব্যবস্থা নিতে বিজিবির পক্ষ থেকে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category