• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

গোদাগাড়ীতে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

দিনকাল বিডি ২৪ / ২০৬ Time View
প্রকাশঃ শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে পরিত্যক্ত
অবস্থায় ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে বর্ডার
গার্ড বাংলাদেশ (বিজিবি) ।
শনিবার (৩ জানুয়ারি) ভোরে উপজেলার ফরেস্ট বাগান এলাকা থেকে এসব
মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধীনস্থ
প্রেমতলী বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে,
গোদাগাড়ী থানাধীন ফরেস্ট বাগানের মধ্য দিয়ে ভারত থেকে চোরাচালানের
মালামাল বাংলাদেশে প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা
ফরেস্ট বাগানে অবস্থান নেয়।
এদিন সকাল সোয়া ৬টায় ঘন কুয়াশার সুযোগ নিয়ে এক
চোরাকারবারীকে পলিথিন ব্যাগ হাতে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়।
বিজিবি সদস্যরা তাকে ধাওয়া দিলে, হাতে থাকা ব্যাগ ফেলে ভারতের দিকে
পালিয়ে যায়।
পরে তল্লাশি করে ফেলে যাওয়া ব্যাগ থেকে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক
রেজিস্টেন্স জব্দ করা হয়।
জব্দকৃত মালামাল রাজশাহী শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।
বিজিবি জানিয়েছে, পালিয়ে যাওয়া চোরাকারবারীকে শনাক্ত করতে এবং তার
বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত
রয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category