• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

চট্টগ্রামের বারইয়ারহাট বিশ্বরোডে বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে গন জমায়েত ও কেক কেটে বেগম খালেদা জিয়া’র জন্মদিন পালন

দিনকাল বিডি ২৪ / ৯৪ Time View
প্রকাশঃ শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
চট্টগ্রামের বারইয়ারহাট বিশ্বরোডে স্থানীয় পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠন গুলোর পক্ষ থেকে বাংলাদেশের একটি কলংকময় দিন শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস এবং সুখময় দিন বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, বিএনপি’র সম্মানিত চেয়ারপার্সন, সাবেক তিনবারের নির্বাচিত সফল প্রধানমন্ত্রী- দেশ মাতা বেগম খালেদা জিয়া’র শুভ জন্মদিন এ পতিত আওয়ামী লীগ সরকারের কোনো সন্ত্রাসী বাহিনী যেনো রাস্তা-বাজারে এসে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ না পায় সে জন্য গন জমায়েত এর আয়োজন করে।

উক্ত গন জমায়েতে বক্তব্য রাখেন, বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সম্মানিত সদস্য দিদারুল আলম মিয়াজী, বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ার্দী, ৪ নং ধুম ইউনিয়ন বিএনপি নেতা মোজাম্মেল হোসেন, ২ নং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, বর্তমান সদস্য সচিব রফিকুল আলম ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য, (১ নং) আবু জুবায়ের চৌধুরী শিবলী, বারইয়ারহাট পৌরসভা যুবদলের আহবায়ক নুরুল আবছার, ছাত্রদল নেতা টিটো প্রমুখ।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মঞ্জুরুল কাদের মঞ্জু, বেলায়েত হোসেন মেম্বার, জামশেদ আলম মেম্বার ও মুসা মিয়া প্রমুখ। পরে বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র আহবায়ক দিদারুল আলম মিয়াজী ও যূগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন এর নের্তৃত্বে নেতা-কর্মীরা অন্যস্থানে গিয়ে কেক কাটার মাধ্যমে বিএনপি’র সম্মানিত চেয়ারপার্সন, দেশ মাতা বেগম খালেদা জিয়া’র শুভ জন্মদিন পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category