• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভায় নতুনত্বের ছোঁয়ায় ‘হাছান এন্টারপ্রাইজ’ এর শুভ উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১২৪ Time View
প্রকাশঃ রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা বাজারের উত্তর সংলগ্ন, কলেজ রোড’র উত্তর পার্শ্বস্থ এবং কদমতলা মাদ্রাসার দক্ষিণ পার্শ্বে অবস্থিত নতুনত্বের ছোঁয়ায় যাত্রা শুরু করা ‘হাছান এন্টারপ্রাইজ’ প্রতিষ্ঠানটি শুভ উদ্বোধন করলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সম্মানিত সদস্য দিদারুল আলম মিয়াজি।
গতকাল সন্ধ্যায় এ প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ২ নং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কাজী ছালেহ আহমেদ, ৪ নং ধুম ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মেজবাহ উল হক মানিক, বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কামরান সরোয়ার্দী, যুবদলের আহবায়ক নুরুল আবছার মিয়াজি, সদস্য সচিব ফয়েজ উদ্দিন, মীরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন টিটো, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য ফিরোজ ভূঁইয়া, রয়েল সিমেন্ট ডেভলপমেন্ট এর প্রধান মামুনুল হক, সেলস্ কো-অডিনেটর ওয়াহিদ, মীরসরাই-সীতাকুন্ড এরিয়া ম্যানেজার আবদুর রহমান, ইনচার্জ রাজু, কনফিডেন্স সিমেন্ট কোম্পানির চট্টগ্রাম জেলার সহকারী ম্যানেজার নুর- উন নবী প্রমুখ।
এর আগে ‘হাছান এন্টারপ্রাইজ’ এর কর্ণধার হারুনুর রশিদ এর আমন্ত্রণে প্রতিষ্ঠানটি পরিদর্শনে আসেন স্থানীয় জোরারগঞ্জ থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সিফাতুল মাজদার। এ সময় তার সাথে ছিলেন বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে।
নব আঙ্গিকে যাত্রা শুরু করা হাছান এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ হারুনুর রশিদ বলেন, আমি দীর্ঘ বেশ কয়েক বছর যাবত অত্যন্ত সু’নামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছি।
ব্যবসার পরিধি বাড়িয়ে তুলতে প্রতিষ্ঠানটি কে আরো উন্নত মানের তৈরী করে ক্রেতাদের সন্তুষ্টি লাভের জন্য নতুন আঙ্গিকে সাজিয়ে বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র আহবায়ক দিদারুল আলম মিয়াজির মাধ্যমে শুভ উদ্বোধন করিয়ে নব যাত্রার সূচনা শুরু করলাম।
তিনি বলেন, আমার প্রতিষ্ঠানে অত্যন্ত সূলভ মূল্যে রড, সিমেন্ট, বালু ও রং সহ গৃহ নির্মাণের যাবতীয় সামগ্রী ক্রেতাদের হাতে সন্তুষ্ট গত ভাবে তুলে দেয়ার জন্য আমি ভদ্র-নম্র কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত রেখেছি। প্রতিষ্ঠানটির মালিক হারুন আশাবাদ ব্যক্ত করে বলেন, ক্রেতাদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমার এই প্রতিষ্ঠানটি আরো ব্যাপকতা লাভ করতে সক্ষম হবে ইনশাল্লাহ। তিনি এ জন্য সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category