• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

চট্টগ্রামের বোয়ালখালীতে আ’লীগ প্রার্থীর পক্ষে প্রচারণা, ৪ বিএনপি নেতাকে অব্যাহতি

দিনকাল বিডি ২৪ / ১০৭ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ মে, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :বোয়ালখালীতে কয়েকজন প্রার্থীর পক্ষে নির্বাচনে প্রচার প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করায় চারজন বিএনপি নেতাকে অব্যাহতি দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণজেলা বিএনপি। তারা হলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য হাজী আবুল কালাম আবু, বোয়ালখালী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফারুক সুজন, আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম রেজা মুন্সি ও সারোয়াতলী ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি জহির আহমেদ।

বিএনপি ভোট বর্জন করায় এবার উপজেলা নির্বাচনের সব চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত। গতকাল (২৩ মে) বৃহষ্পতিবার চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক এনামুল হক এনামের যৌথ স্বাক্ষরে দলের প্যাডে এ নোটিশ প্রদান করা হয়েছে বলে সূত্র জানায়।

অব্যাহতির নোটিশ সূত্রে জানা গেছে, নির্বাচনে বিএনপি প্রতিদ্বন্দ্বীতা, নির্বাচন বর্জন ও কোনো রকমের প্রচার প্রচারণায় অংশ না নেয়ার সিদ্ধান্ত থাকা স্বত্ত্বেও বিএনপি’র উক্ত ৪ নেতা প্রচার প্রচারণায় সক্রিয় ভাবে অংশগ্রহণ করায় তাদের কে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। প্রচারণার ছবি দপ্তরে সংরক্ষিত আছে বলে ও নোটিশ সূত্রে জানা গেছে।

দক্ষিণজেলা বিএনপি’র আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে প্রচার প্রচারণা করার কারণে তাদের কে অব্যাহতি দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category