• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

চট্টগ্রামের মীরসরাইয়ের আজম নগর এলাকায় কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেলো গ্রেনেড! সর্বত্রই ভীতি

দিনকাল বিডি ২৪ / ১৩৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :
উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে কবর খুঁড়তে গিয়ে একটি পরিত্যক্ত গ্রেনেড পাওয়ার খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এটি মুক্তিযুদ্ধের সময়ের গ্রেনেড।
মঙ্গলবার (১৪ মে) উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজম নগর এলাকায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াসের কবর খুঁড়তে গিয়ে এই গ্রেনেড পাওয়া যায়।

প্রথমে এলাকাবাসী গুরুত্ব না দিলেও পরদিন বুধবার জাহিদ হাসান ফিরোজ নামে একজন গ্রেনেডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জোরারগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডের চারপাশে বালির বস্তা দিয়ে চাপা দেয়।

স্থানীয় বাসিন্দারা জানায়, কবর খুঁড়তে গিয়ে গ্রেনেড সবার চোখে পড়ে। প্রথমে সবাই না বুঝে এটি নিয়ে খেলা করলেও পরে যখন গ্রেনেড বোমা সাদৃশ্য প্রতীয়মান হয় তখন সবার ঘুম ভাঙে। এবং পরবর্তীতে এটি কবরস্থানের পাশ থেকে সরিয়ে রেখে একটি দেয়ালের পাশে রাখা হয়।

পরদিন বুধবার সকালে পুলিশ প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটির চার দিকে বালির বস্তা দিয়ে চাপা দেয়।জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন বলেন, জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি বালির বস্তা দিয়ে নিরাপত্তার জন্য সাময়িক সময়ের জন্য চাপা দিয়ে রাখে এবং বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে।

এ রিপোর্ট লেখার পূর্ব মুহুর্ত্ব পর্যন্ত উক্ত এলাকায় জনমনে ছড়িয়ে থাকা ভীতি অব্যাহত রয়েছে বলে প্রাপ্ত সূত্র জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category