• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

চট্টগ্রামের হাটহাজারীতে আওয়ামী দলীয় ইউপি চেয়ারম্যান কে গ্রেপ্তার করতে যাওয়া পুলিশের ওপর হামলা

দিনকাল বিডি / ১৩৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় আওয়ামী দলীয় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তারের সময় তার সমর্থকদের হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ধলই ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে চেয়ারম্যান আবুল মনসুরকে গ্রেপ্তারের পর পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় তার সমর্থকরা।
গ্রেপ্তা্যকৃত আবুল মনসুর আওয়ামী লীগ নেতা হিসেবে এলাকায় সবার কাছে অতি পরিচিত।
তবে, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি জয়লাভ করেছিলেন।
চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল সাংবাদিকদের জানিয়েছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া পাঁচটি মামলার আসামি আবুল মনসুর। তাকে গ্রেফতার করে মাইক্রোবাসে তোলার সময় জেলা গোয়েন্দা পুলিশের একটি দলের ওপর হামলা করে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে উচ্ছৃঙ্খল সমর্থকরা।
একপর্যায়ে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে মনসুরকে বহনকারী মাইক্রোবাস নিয়ে রওনা দেয়। এ সময় তার সমর্থকরা মাইক্রোবাস লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
এছাড়া মনুসরকে নিয়ে যাবার পর তার সমর্থকরা চট্টগ্রাম-নাজিরহাট সড়ক অবরোধ করে। পরে সেনাবাহিনী ও র‌্যাব সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানা গেছে।
চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেল সাংবাদিকদের জানিয়েছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া ৫ টি মামলার আসামি আবুল মনসুর। তাকে গ্রেপ্তার করে মাইক্রোবাসে তোলার সময় জেলা গোয়েন্দা পুলিশের একটি দলের ওপর হামলা করে তাকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে উচ্ছৃঙ্খল সমর্থকরা।
এক পর্যায়ে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে মনসুরকে বহনকারী মাইক্রোবাস নিয়ে রওনা দেয়। এ সময় তার সমর্থকরা মাইক্রোবাস লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
এ ছাড়া মনুসরকে নিয়ে যাবার পর তার সমর্থকরা চট্টগ্রাম-নাজিরহাট সড়ক অবরোধ করে। পরে সেনাবাহিনী ও র‌্যাব সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানা গেছে।
এমন ঘটনায় স্থানীয় ভাবে বিএনপি ও জামায়াত নেতা-কর্মীরা নিরবতা পালন করে যাওয়ায় জনমনে নানাবিধ: প্রশ্ন ঘুরপাক খাচ্ছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category